নারায়নগন্জ ০৩ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়ার সমর্থনে মানববন্ধন করেছেন বৈদ্যারবাজর ইউনিয়নের আনন্দবাজারের এলাকাবাসী । উপস্থিত সাধারণ জনগণ কে জিজ্ঞেস করা হলে কেন তার ইকবাল ভুঁইয়া কে নির্বাচনের মাঠে দেখতে চান উত্তরে তারা বলেন কেন্দ্রীয় জমায়াতের ভুল সিদ্ধান্তের কারনে আসনটি ১০ দলীয় জোটের হাতছাড়া হতে পারে তাই তার ইকবাল হোসেন ভূঁইয়া কে নির্বাচনী প্রচারণায় দেখতে চান কিন্তু ইতোমধ্যে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের সাজাহান শিবলী কে কিন্তু জনগণ বলছে শিবলী কে কেউ চিনে না এবং তার কোন সাংগঠনিক ভিত্তি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে নেই এবং সে জামানত হারাতে পারে নির্বাচনে । তাই জনগণের দাবি দাড়িপাল্ল্ প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া কে দশ দলের প্রার্থী ঘোষণা দিলে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন ।