নারায়নগন্জ ০৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ সংসদীয় আসনে আজ নির্বাচনের শেষ দিনে মোগড়াপাড়া চৌরাস্তা ও সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে দাঁড়িপাল্লার সমর্থনে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে । মিছিলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো । মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে ড. ইকবাল কে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠানোর প্রতিশ্রুতি দেন তারা আরো বলে ড. ইকবাল একজন বরেণ্য শিক্ষাবিদ তাকে বিজয়ী করলে আগামী দিনে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন এবং সন্ত্রাস চাঁদাবাজী বন্ধের মাধ্যমে তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন । এছাড়াও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন ।