ইরানের রিপাবলিকান গার্ড বাহিনীর বরাত দিয়ে যানা যাচ্ছে যে তারা হরমুজ প্রণালীতে চলাচলকারী সকল জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে । বিশ্বের প্রায় ৩০ শতাংশ তেল এই পরিবহন হয় এই রুট ব্যবহার করে, এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ এই রুট ব্যবহার করে জ্বালানি তেল আমদানি করে থাকে তাই আগামী দিনে যুদ্ধ বন্ধ না হলে বাংলাদেশের জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি হতে পারে যা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।