# https://newsdiganta.com ## Posts - [নারায়নগন্জ ০৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে ড. ইকবালের আসন্ন নির্বাচনে গনভোটে হ‍্যা ভোটের পক্ষে ব‍্যাপক প্রচারনা](https://newsdiganta.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9c-%e0%a7%a6%e0%a7%a9-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93/): বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়নগন্জ ০৩ সোনাগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া সোনারগাঁও পৌরসভার দৈলরবাগ চিলারবাগ ও দিঘিরপাড় এলাকায় আসন্ন গনভোটে জনগণকে হ‍্যা ভোটের পক্ষে ভোট দেয়ার আহবান জানান এবং আগামীদিন্ রাষ্ট্র সংস্কারে হ‍্যা ভোটকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন এই সময় তাঁর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম, পৌরসভা সহসভাপতি মেহেদী হাসান, পৌরসভার সেক্রেটারি হোসাইন হাবিবি, জামায়াত নেতা নাসির, কামরুজ্জামান ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জনসংযোগ পরবর্তী তিনি দৈলরবাগ জামে মসজিদে জুমার নামাজে খুতবা প্রদান করেন। - [মার্কিন বিশেষ অভিযানের পর ভেনেজুয়েলায় উত্তেজনা: প্রেসিডেন্ট প্রাসাদের ওপর ড্রোন, আতঙ্কে সাধারণ মানুষ](https://newsdiganta.com/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/): শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। রাজধানী কারাকাসসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার রাত আনুমানিক ৮টার দিকে (জিএমটি অনুযায়ী রাত ১২টা) প্রেসিডেন্ট প্রাসাদের আকাশসীমায় অজ্ঞাতপরিচয় একাধিক ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনগুলোর গতিবিধিকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি ছোড়ে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ড্রোনের উপস্থিতি এবং […] - [রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে আমির](https://newsdiganta.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/): রোমাঞ্চকর এক ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। এই জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। ম্যাচে তিনি একটি ‘মেইডেন’ ওভার করার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। ইনিংসের শুরুতে বল করতে এসে আমির তাঁর প্রথম ওভারেই ঢাকার দুই ওপেনারকে কোনো রান নিতে দেননি। এটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে আমিরের ২৮তম মেইডেন ওভার। এই মেইডেনের মাধ্যমে তিনি বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। সর্বাধিক মেইডেন করা বোলারদের তালিকা (টি-টোয়েন্টি): ১. সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ): ৩৩টি মেইডেন ওভার। ২. মোহাম্মদ আমির (পাকিস্তান): ২৮টি মেইডেন ওভার। ৩. সাকিব আল হাসান (বাংলাদেশ): ২৭টি মেইডেন ওভার।সিলেটের […] - [থার্টিফার্স্ট নাইটে মদের দোকানে বিস্ফোরণ](https://newsdiganta.com/%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/): সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, ‘লে কন্সটেলেশন’ নামে ওই মদের দোকানে নতুন বছর বরণের উৎসব চলছিল। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের বারটিতে স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টিফেন গাঞ্জার জানিয়েছেন, হতাহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি […] - [তিন আসনে বিকল্পরাই বিএনপির প্রার্থী হবেন: সালাহউদ্দিন আহমদ](https://newsdiganta.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa/): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট তিনটি আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে। ফলে তারাই নির্বাচনে অংশ নেবেন। তিনি জানান, খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে […] ## Pages - [Blog](https://newsdiganta.com/blog/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)