জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আদালত। মামলার রায়ে এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা হলেন—সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব। এই রায়কে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এটি দেশে বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা আরও জোরদার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর গুরুত্বপূর্ণ রায়ে আলোচিত মামলায় বিভিন্ন মেয়াদে ৩০ জনের সাজা ঘোষণা করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়: ৩০ জনের সাজা
রায়ের সারসংক্ষেপ
- আদালত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
- সময়: বৃহস্পতিবার, দুপুর ১২টা
- প্রধান বিচারপতি: নজরুল ইসলাম চৌধুরী
- সহকারী বিচারক: মঞ্জুরুল বাছিদ, নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর
- মোট আসামি: ৩০ জন
- গ্রেপ্তার: ৬ জন
- পলাতক: ২৪ জন
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা
- ড. হাসিবুর রশিদ (সাবেক উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)
- মনিরুজ্জামান (সাবেক পুলিশ কমিশনার, রংপুর)
- মশিউর রহমান (সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ)
- আসাদুজ্জামান মণ্ডল (সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ)
- রাফিউল হাসান রাসেল (সহকারী রেজিস্ট্রার)
- হাফিজুর রহমান (সহকারী রেজিস্ট্রার)
- পোমেল বড়ুয়া (ছাত্রলীগ নেতা)
৫ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা
- আবু মারুফ হোসেন (সাবেক উপ-পুলিশ কমিশনার)
- শাহ নূর আলম পাটোয়ারী (সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার)
- শরীফুল ইসলাম (সাবেক প্রক্টর)
- এমরান চৌধুরী (ছাত্রলীগ নেতা)
- মাসুদুল হাসান
- মাহাবুবার রহমান
- ডা. সারোয়াত হোসেন
- একেএম আমির হোসেন
৩ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা
- মনিরুজ্জামান পলাশ
- মাহাফুজুর রহমান শামীম
- ফজলে রাব্বী
- আখতার হোসেন
- সেজান আহম্মেদ
- ধনঞ্জয় কুমার
- বাবুল হোসেন
- মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল
- নূর আলম মিয়া
গ্রেপ্তারকৃত আসামি (৬ জন)
- এএসআই আমির হোসেন
- শরিফুল ইসলাম
- সুজন চন্দ্র রায়
- ইমরান চৌধুরী
- রাফিউল হাসান রাসেল
- আনোয়ার পারভেজ
পলাতক আসামি (২৪ জন)
পলাতকদের মধ্যে উল্লেখযোগ্য:
- ড. হাসিবুর রশীদ
- মশিউর রহমান
- আসাদুজ্জামান মণ্ডল
- ডা. সরোয়ার হোসেন
- মনিরুজ্জামান
- আবু মারুফ হোসেন
- শাহ নূর আলম পাটোয়ারী
- পোমেল বড়ুয়া
- মাহাফুজুর রহমান