Screenshot
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুলমোকারমের উত্তর গইটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন বর্তমান সরকার গনভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা বিএনপিকে অকৃতজ্ঞের দল হিসাবে আক্ষায়িত করেন । এবং গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি তার বক্তব্যে বর্তমান সরকার কে গনভোটের রায়ের আলোকে সরকারকে দ্রুত সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান অন্যথায় গনআন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হুঁশিয়ারি উচ্চারণ করেন । উক্ত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহামদ আব্দুল কাদের সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ।